মোহাম্মদ আরজু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বিগত ১৭ বছর ধরে ব্রাহ্মণবাড়িয়ায় বসন্তবরণ উত্সবের আয়োজন করে আসছে তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদ। ১৭ বছরের ধারাবাহিকতায় এবার তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদের সাথে এবারের উত্সব যৌথ আয়োজন করে সেন্ট্রাল ফর ডেভলাপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্রাকটিসেস (সিদীপ)। এবারের উত্সবে সহায়ক হিসেবে ছিল পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন। তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদের উপদেষ্টা এটিএম ফয়েজুল কবীরের সভাপতিত্বে এবং আবৃত্তিশিল্পী বাছির দুলাল ও উত্তম কুমার দাসের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন পৌর মেয়র মিসেস নায়ার কবীর। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। অন্যান্যের মাঝে অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সাঈদ, পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জামাল হোসেন সোহান, নাট্যজন মনজুরুল আলম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. তাসলিমা সুলতানা খানম নিশাত, নারী সংগঠক নন্দিতা গুহ, রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ সভাপতি অধ্যাপক মানবর্দ্ধন পাল, সংস্কৃতিসেবী স্বপন রায়, নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, পৌর কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ফরিদ উদ্দিন, তিতাস আবৃত্তি সংগঠনের সমন্বয়ক রোকেয়া দস্তগীর, আবরনি আবৃত্তিচর্চা কেন্দ্রের নির্বাহী পরিচালক হাবিবুর রহমান পারভেজ, সিদীপ প্রতিনিধি মাহবুব আলম উজ্জ্বল। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক স্বপন কুমার দেবনাথ ও ধন্যবাদ বক্তব্য প্রদান করেন সদস্য সচিব হূদয় কামাল।
তিতাস আবৃত্তি সংগঠনের শিশুদের মঙ্গল আবৃত্তির মধ্য দিয়ে উত্সবের সূচনা হয়। একক সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী ফারুক আহমেদ পারুল, নবনীতা রায় বর্মণ ও সোহাগ রায়। নৃত্য পরিবেশন করেন ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজ, সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সূর্যমুখী কিন্ডার গার্টেন ও ক্রিসেন্ট কিন্ডার গার্টেনের শিক্ষার্থীরা। নাচ, গান, আবৃত্তিতে মুখরিত ছিল ভাষা চত্ত্বর।
