চরভদ্রাসনে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৪ আগস্ট ২০১৫, ১২:০৮
 
ফরিদপুরের চরভদ্রাসনে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার গাজিরটেক ইউনিয়নের কানাইরটেক মোড় চরসুলতানপুর নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
স্থানীরা জানায়, সকালে রাস্তার পাশে উপুর হয়ে যুবকের লাশটি পরে থাকতে দেখে পুলিশ খবর দেয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
 
পুলিশের ধারণা, কে বা কাহারা ঐ যুবককে হত্যা করে রাতের কোনো এক সময় লাশ ফেলে রেখে চলে গেছে।