রামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

আপডেট : ২৪ আগস্ট ২০১৫, ১৬:৫৬
লহ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে হোসনে আরা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। চন্ডিপুরের চৌকিদার বাড়িতে সোমবার দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসনে আরা চৌকিদার বাড়ির ইব্রাহীমের স্ত্রী।
 
নিহতের স্বামী ইব্রাহীম জানান, বাড়ির পাশে প্রায় ৫-৬বছর আগে থেকে একটি পল্লী বিদ্যুতের তার ঝুলে আছে। স্থানীয়রা একাধিকবার বিদ্যুৎ অফিসে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেননি। তার স্ত্রী নারকেলের ডাল আনতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
 
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, 'লাশটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।'