যুক্তরাজ্যে অবৈধ শ্রমিকদের কারাদণ্ডের বিধান

আপডেট : ২৫ আগস্ট ২০১৫, ০৯:১৬
ইংল্যান্ড এবং ওয়েলসে যারা অবৈধভাবে কাজ করে তাদের ছয় মাস পর্যন্ত কারাদণ্ড দেয়া হতে পারে। আসন্ন ইমিগ্রেশন বিল বা অভিবাসী আইনে এমন বিধান যুক্তের প্রস্তাব রয়েছে। এই শরতেই আইনটি কার্যকর করার কথা রয়েছে।
 
যুক্তরাজ্যে অভিবাসন প্রশ্নে বেশ কড়াকড়ি চলছে। এরই ধারাবাহিকতায় চলতি মাসেই বার্কশায়ারে তল্লাশি অভিযান চালানো হয়। 
 
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, যেসব রেস্তোরা অবৈধ শ্রমিকদের কাজ দেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিধান থাকছে। 
 
আর অবৈধ হয়ে যাওয়াদের বাড়ি ভাড়া দিলে মালিকদেরও শাস্তি দেয়া হবে।
 
ইংল্যান্ডের রেস্তোরা ব্যবসায়ীদের একটি বড় অংশই বাংলাদেশি অভিবাসী।
এসব রেস্তোরায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে যাওয়া বহু অভিবাসি কাজ করার সুযোগ পায়।