ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দেড় কেজি সোনার বার ও গয়নাসহ এক যাত্রীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়।
আটক যাত্রীর নাম মাহবুবুর রহমান। তিনি রাজধানীর যাত্রাবাড়ীতে থাকেন।
এপিবিএন জানিয়েছে, রাতে বিমানবন্দরের দুই নম্বর ক্যানপি দিয়ে বের হওয়ার সময় মাহবুবুরের ব্যাগ ও শরীর তল্লাশি করে এক কেজি ৪০০ গ্রাম ওজনের সোনার বার ও গয়না উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে মালয়েশিয়ান বিভিন্ন মোবাইল কোম্পানির ৩৯৮টি সিম পাওয়া গেছে।
