পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শারতাজ আজিজ ভারতের বিরুদ্ধে আঞ্চলিক পরাশক্তির ন্যায় আচরণ করার অভিযোগ করেছেন। তিনি বলেন, ভারত ইউএফএ সমঝোতা লংঘন করে তার এজেন্ডা পাকিস্তানের ওপর চাপিয়ে দিতে চেয়েছে যার ফলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকটি ভন্ডুল হয়ে গেছে।
তিনি আরো বলেন, তার দেশ এই বৈঠকটি বাতিলের জন্য দায়ী নয়।
শারতাজ আজিজ বলেন, 'গত বছর সরকার গঠনের পর থেকেই নরেন্দ্র মোদী ভারতকে একটি আঞ্চলিক পরাশক্তি হিসেবে বিবেচনা করে আসছেন। তিনি ভুলে গেছেন পাকিস্তানও একটি পরমাণু শক্তিধর দেশ। আমরা জানি কিভাবে আমাদের দেশকে সুরক্ষা দিতে হবে। ভারত চায় শর্ত চাপিয়ে দিয়ে দুই দেশের বাাণজ্য ও যোগাযোগ স্বাভাবিক করতে। তাদের বোঝা উচিৎ এবাবে কাজ হবে না।'
তিনি বলেন, কাশ্মির যদি কোন ইস্যু না হয় তবে ভারত কেন সেখানে ৭ লাখ সেনা রেখেছে। বিশ্ববাসী মনে করে ভারত পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে কাশ্মির একটি গুরুত্বপূর্ণ ইস্যু। এই সমস্যার সমাধান হওয়া প্রয়োজন। সন্ত্রাসবাদের ব্যাপারে আলোচনায় পাকিস্তান পিছপা হবেনা।
শারতাজ বলেন, পাকিস্তানে ’র’ এর কর্মকান্ডের তথ্য প্রমানাদি তাদের কাছে আছে। উলেখ্য, সম্পতি শেষ মুহূর্তে ভারতপাকিস্তানের মধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক বাতিল হয়ে যায়।
