শাহাবুদ্দীন নাগরী
একাত্তরে রেসকোর্সে
লক্ষ মানুষ মাঠে
এবং পথে-ঘাটে,
পিন্ডিশাহীর ফৌজি শাসন
সব উঠেছে লাটে।
প্রিয় নেতা মঞ্চে এলেন
দেশবাসীকে শুনিয়ে গেলেন
কী অপরূপ কথা!
লড়াই করে আনতে হবে
দেশের স্বাধীনতা।
জন-জনতা উঠল দুলে
‘জয় বাংলা’ স্লোগান তুলে
মন্ত্রপড়া দাবি,
ন’মাস ধরে যুদ্ধ করে
ছিনিয়ে নিল চাবি।
নেতার দেয়া সেই অপরূপ ভাষণ,
ইউনেস্কো দিল তাকে
যোগ্যতম আসন।
