কুমিল্লার চান্দিনায় ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে ট্রাক হেলপার মাসুম (২২) নিহত হয়েছেন। বুধবার ভোরে মাধাইয়ার কে আলী পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম দাউদকান্দির গৌরীপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (সার্জেন্ট) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'নিহতের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নেয়া হয়েছে। ট্রাকটি আটক করা হলেও কাভার্ড ভ্যান ও ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
