চোর ধাওয়া করতে গিয়ে গাড়িচালকের মৃত্যু

আপডেট : ২৬ আগস্ট ২০১৫, ২১:০৭
 
রাজধানীর গুলিস্থানে চোরকে ধাওয়া করতে গিয়ে সেলিম (৪০) নামের এক প্রাইভেটকারচালক রাস্তার পাশে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছেন।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলা ১১টার দিকে প্রাইভেটকার নিয়ে সেলিম ওয়ারী থেকে লালমাটিয়া যাচ্ছিলেন। গুলিস্তানের জিপিও এলাকায় সিগন্যালে আটকা পড়লে এক যুবক গাড়ির লুকিং গ্লাস খুলে নিয়ে দৌড় দেন। সেলিম ওই যুবককে ধাওয়া করে কিছু দূর গিয়ে রাস্তার আইল্যান্ডে পড়ে আঘাত পান।
 
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুপুরে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।