গাজীপুরে টঙ্গীতে হাবিবুর রহমান নামে এক পোশাক শ্রমিক খুন হয়েছেন। এই ঘটনায় ঘাতক নাসির হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে নিজ কর্মক্ষেত্র প্যাসিফিক এ আই ফ্যাশন লিমিটেড নামের পোশাক কারখানায় খুন হন হাবিবুর। এসময় অন্য শ্রমিকরা ঘাতক নাসিরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) শাহিন মিয়া জানিয়েছেন, পূর্ব শত্রুতার জের ধরে একই কারখানার শ্রমিক নাসির হাবিবকে ছুরিকাঘাত করে। নাসিরকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
তবে ঘটনার সঙ্গে সঙ্গে কারখানার অন্য শ্রমিকেরা নাসিরকে আটক করে পুলিশে সোপর্দ করে।
