‘মহাসড়কের পাশে কোরবানির পশুর হাট নয়’

আপডেট : ২৭ আগস্ট ২০১৫, ১৫:১৪
 
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন ঈদের আগে মহাসড়কের ওপরে ও আশপাশে কোরবানির পশুর হাট বসানো যাবে না। কেউ এই আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কে রোড ডিভাইডার নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 
 
ওবায়দুল কাদের বলেন, মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন দেখলে সংশ্লিষ্ট চালক ও মালিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
 
যানজট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ঈদের আগে মহাসড়কে যানজট কমানোর জন্য দুর্ঘটনাপ্রবণ এলাকাসমূহের মধ্যে চন্দ্রা এলাকায় বাইলেন এবং বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে চারটি রোড ডিভাইডার নির্মাণ কাজের ইতোমধ্যে ৭০ ভাগ শেষ হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর এগুলো উদ্বোধন করা হবে।
 
তিনি বলেন, থ্রি হুইলার যানবাহন মহাসড়কে চলতে না দেয়ায় ইতোমধ্যেই দুর্ঘটনা কমে এসেছে।