জিহাদি বই ছাপানোর অভিযোগে ৮জনকে গ্রেফতার

আপডেট : ২৮ আগস্ট ২০১৫, ০৯:৩৭
যুদ্ধাপরাধী মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা কাদের মোল্লা ও কামারুজ্জামানকে উৎসর্গ করে লেখা ‘চাঁদনি রাতের প্রেমিকা’ নামে অনেক জিহাদি বই উদ্ধার করেছে পুলিশ। বই ছাপানোর অভিযোগে ছাপাখানার ব্যবস্থাপকসহ আটজনকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ সুপার নিজাম উদ্দীন বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে অবহিত করেন। 
 
তিনি বলেন, 'জামালপুর পৌর শহরের স্টেশন রোডে অবস্থিত কাশফুল অফসেট প্রিন্টিং প্রেসে ‘চাঁদনি রাতের প্রেমিকা’ নামে প্রচুর জিহাদি বই ছাপাচ্ছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখান থেকে এসব বই জব্দ করে। পরে ছাপাখানার যন্ত্রাংশ জব্দসহ ব্যবস্থাপক ওবায়দুল্লাহ ফুলু(৫৪), কর্মচারী সিফাত (২০), কাজল (২৫), জিয়াউল হক জিয়া (২৫), আব্দুল আলীম (৩৫), আল মামুন (২৮), মো. জহুরুল ইসলাম (২৭), জাহাঙ্গীর আলম (২৫) কে গ্রেফতার করে। 
 
পুলিশ সুপার জানান, ছাপাখানার মালিক লোকমান হোসেন। তিনি জামালপুর শহর জামায়াতের ৪নং সহ-সভাপতি। বর্তমানে বইটির লেখক মুহাম্মদ মোস্তফা ও ছাপাখানার মালিককে পুলিশ খোঁজছে।