পানিতে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

আপডেট : ২৮ আগস্ট ২০১৫, ১০:১৪
রায়পুরে নদীতে ডুবে মনির হোসেন (২০) নামের এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে হাজিমারার ডাকাতিয়া নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মনির চরকাছিয়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে।
 
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আল মামুন ভূঁইয়া বলেন, 'মনির শারীরিক প্রতিবন্ধী হওয়ায় হাজিমারা বাজারে ভিক্ষা করতেন। সন্ধ্যায় বাজারের পাশে স্লুইস গেটের উপরে গেলে পা পিছলে নদীতে পরে ডুবে যান। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।