সুলতান উৎসবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আপডেট : ২৮ আগস্ট ২০১৫, ১৩:০৮
নড়াইলে চার দিনব্যাপী এসএম সুলতান উৎসব চলছে। এতে শুক্রবার সকাল  সাড়ে ১০টায় সুলতান মঞ্চে অনুষ্ঠিত হল শিশুদের চিত্রাঙ্কন  প্রতিযোগিতা।
 
চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া।
 
এ প্রতিযোগীতায়  প্রায় এক হাজার প্রতিযোগী অংশগ্রহণ করে। তিনটি গ্রুপে ৭৫ জন প্রতিযোগীকে বিকেলে সমাপনী অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হবে।
 
অতিথিরা শিশুদের রং পেনসিল ও প্রাণ আপের পক্ষ থেকে একটি করে চিপস ও প্রাণ আপ পানীয় বিতরণ করেন।
 
প্রাণ আপের সহযোগিতায় এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন ও বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
 
এছাড়া উৎসবের শেষ দিন ২৯ আগস্ট চিত্রা নদীতে প্রতিবারের মতো এবারেও থাকছে নৌকা বাইচ। পুরুষ ও নারীদের নৌকা বাইচ প্রতিযোগিতাই মূলত এই উৎসবের মূল আকর্ষণ।
 
এর আগে ২৬ আগস্ট নড়াইলের ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে চার দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হেলাল মাহামুদ শরীফ।