জয়পুরহাটে প্রথমবারের মতো দুইদিনব্যাপী আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সব শুরু হয়েছে। শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই উত্সবের উদ্বোধন করা হয়।
চিলড্রেন্স ফিল্ম সোসাইটি (সি এফ এস) জয়পুরহাট শাখা এই আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সবের আয়োজন করেছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে এই উত্সব চলবে।
বিশ্বের সাতটি দেশের শিশু চলচ্চিত্র শিল্পীরা উত্সবে শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শন করবে। দেশগুলো হলো- ভারত, ইংল্যান্ড, থাইল্যান্ড, ইতালি, জার্মানি ইরান ও স্বাগতিক বাংলাদেশ।
সাংস্কৃতিক সংগঠক ও উত্সব বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আহমেদ মোশারফ নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুর রহিম, জেলা পরিষদের প্রশাসক এস এম সোলাইমান আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আকমল হোসেন, জেলা কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকার, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আমজাদ হোসেন, চিলড্রেন্স ফিল্ম সোসাইটি আবির ফেরদৌস সুখর, ‘আমার বন্ধু রাশেদ’ চলচ্চিত্রের অভিনেতা আফনান ও অ্যাডভোকেট মোমিন আহমেদ চৌধুরী প্রমুখ।
