দিনাজপুরের নবাবগঞ্জে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। শুক্রবার সকালে রংপুর মেডিকেল কলেজে চিকিত্সাধীন অবস্থায় মঞ্জিলা আক্তার নামের ঐ গৃহবধূ মারা যান। তিনি উপজেলার সড়াইপাড়া গ্রামের মঞ্জুর রহমানের স্ত্রী।
মঞ্জিলার পরিবারের অভিযোগ, স্বামী মঞ্জুরই মঞ্জিলাকে পুড়িয়ে হত্যা করেছে।
নবাবগঞ্জ থানার ওসি আমিরুল ইসলাম, বৃহস্পতিবার রাতে মঞ্জুর ও তার স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাতে অগ্নিদগ্ধ অবস্থায় মঞ্জিলাকে হাসপাতালে নেয়া হয়। দীর্ঘসময় স্ত্রীর ফোনে কথা বলা নিয়ে তাদের ঝগড়া হয় বলে জানান তিনি।
মঞ্জিলার লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
