সাতক্ষীরায় সাপের কামড়ে ছাত্রীর মৃত্যু

আপডেট : ২৮ আগস্ট ২০১৫, ১৯:২৮
সাতক্ষীরায় সাপের কামড়ে শিল্পী খাতুন নামের ডিগ্রী পড়ুয়া এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। তিনি শহীদ স্মৃতি কলেজের ছাত্রী ও টেংরাখালীর ফুল গাজীর মেয়ে। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানায়, শিল্পী খাতুন রাতের খাওয়া শেষে অন্যান্য দিনের মতো বাড়িতে ঘুমিয়ে ছিলেন। ভোর রাতের ঘরের মধ্যেই বিষাক্ত সাপে তাকে কামড় দেয়। এর কিছুক্ষনের মধ্যে তার মৃত্যু হয়।
 
সাতক্ষীরা সদর থানার ওসি ইমদাদ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।