হ্যামিল্টন টেস্টেই বিরাট কোহলিকে ছাড়িয়ে যাবার সুবর্ণ সুযোগ রয়েছে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের। আইসিসি টেস্ট র্যাংকিং-এ ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে আছেন কোহলি। দ্বিতীয় স্থানে রয়েছে উইলিয়ামসন। তবে দুজনের রেটিং ব্যবধান খুবই সামান্য। মাত্র ৭ রেটিং ব্যবধান দুজনের মধ্যে। শীর্ষে থাকা কোহলির রেটিং ৯২২। উইলিয়ামসনের রেটিং ৯১৫ রান। নিউজিল্যান্ডের কোনো খেলোয়াড়ের ইতিহাসে এটিই সর্বোচ্চ রেটিং। উইলিয়ামসনের নিজেরও ক্যারিয়ার সেরা রেটিং। বাংলাদেশের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন উইলিয়ামসন। প্রথম ইনিংসে অপরাজিত ২০০ রান করেন তিনি। ফলে আইসিসি টেস্ট র্যাংকিং-এ ব্যাটসম্যানদের তালিকায় উন্নতি ঘটে তার। ৮৯৭ রেটিং নিয়ে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামেন উইলিয়ামসন। হ্যামিল্টন টেস্ট শেষে ৯১৫ রেটিং নিয়ে কোহলির ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছেন কিউই অধিনায়ক। কোহলিকে ছাড়িয়ে যাবার দারুণ এক সুযোগ উইলিয়ামসনের সামনে। কারণ চলতি সিরিজে এখনো দুটি ম্যাচ হাতে রয়েছে তার।
