কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মিজানুর রহমান (১০) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে লাবণী পয়েন্টের উত্তর পাশে এ ঘটনা ঘটে।
নিখোঁজ মিজানুর রহমান কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকার মোহাম্মদ ইব্রাহিমের ছেলে এবং কক্সবাজার পৌর প্রিপ্যারেটরী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র।
কক্সবাজার সৈকতের রবি লাইফ গার্ড কর্মী মো. সৈয়দ নুর জানান, ৪ জন শিশু গোসল করতে নামলে স্রোতের টানে মিজানুর ভেসে যায়। শিশুটিকে উদ্ধারের জন্য সন্ধান চালাচ্ছেন তারা।
