মেলান্দহে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

আপডেট : ২৯ আগস্ট ২০১৫, ১২:৪৯
জামালপুরের মেলান্দহে শনিবার সকাল সাড়ে ৯টায় নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে ডুবুরিদল। উদ্ধারকৃত ছাত্রের নাম মমিনুর রহমান রাব্বি (১৭)। সে ময়মনসিংহ পলিটেকনিকের দ্বিতীয় বর্ষের ছাত্র। 
 
জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে রাব্বি, তার মা কণিকা (৩৮) ও খালা আনিকা আক্তার (২৭) নাংলা ইউনিয়নের নইলের ঘাট ডাইভেশনে বেড়াতে যান। এ সময় সাঁতার না জানা রাব্বি স্রোতে নিখোঁজ হয়। রাব্বিকে উদ্ধারে মা কণিকা ও খালা আনিকা পানিতে ঝাপদিলে তাদেরও স্রোতে ভাসিয়ে নেয়। তাৎক্ষণিকভাবে এলাকাবাসি ও ফায়ার সার্ভিসের দল রাব্বির মা ও খালাকে উদ্ধার শেষে মেলান্দহ হাসপাতালে ভর্তি করেছে। আশংকাজনক অবস্থায় আনিকাকে রাতেই জামালপুর হাসপাতালে স্থানান্তর করেছে। 
 
ময়মনসিংহ ডুবুরি দলের টিম লিডার মো. আবুল কালাম ও মেলান্দহ ফায়ার সার্ভিসের টিম লিডার মো. শাহজাদা জানিয়েছেন, রাতভর তল্লাসি অব্যাহত থাকে। পরদিন শনিবার সকাল সাড় ৯টায় রাব্বির লাশ উদ্ধার শেষে অভিভাবককের কাছে হস্তান্তর করা হয়েছে। 
 
অফিসার ইনচার্জ নাসিমুল ইসলাম জানিয়েছেন, নিখোঁজ কলেজ ছাত্র রাব্বিকে উদ্ধারে রাতেই ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল চাওয়া হয়।