বিভিন্ন স্থানে জাতীয় পাট দিবস পালন

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ২১:৪৪

ইত্তেফাক ডেস্ক

‘সোনালী আঁঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ’ — স্লোগানে গতকাল বুধবার বিভিন্ন স্থানে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য  দিয়ে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

সুনামগঞ্জ : পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজের সামনে পাট দিবস উপলক্ষে আয়োজিত র্যালি সমাপ্ত হয়। র্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার :সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুর রহমানের নেতৃত্বে র্যালিটি শহর প্রদক্ষিণ করে পুনরায় একই জায়গায় এসে শেষ হয়। এতে প্রশাসনের কর্মকর্তা, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠন অংশ নেয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রোকন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা এ অঞ্চলে পাটের উত্পাদন ও বাজারজাতকরণ কিভাবে বাড়ানো যায় এ নিয়ে বক্তব্য রাখেন।

ব্রাহ্মণবাড়িয়া:সার্কিট হাউজ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে সড়ক প্রদিক্ষণ শেষে সার্কিট হাউজ প্রাঙ্গণে শেষ হয়। র্যালি শেষে সার্কিট হাউজ  মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু নাছেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  মো. শামসুজ্জামান। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও কৃষি বিভাগের  ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেয়।

মাগুরা: জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আখতারুন্নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আলী আকবর। সভায় সেরা পাট ও বীজ চাষিদের পুরস্কৃত করা হয়।

খুলনা : জেলা প্রশাসন নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক জিয়াউর রহমান। বক্তৃতা করেন খুলনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পঙ্কজ কান্তি মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার মো. বদিউজ্জামান, বিজেএমসির মহাব্যবস্থাপক গাজী সাহাদত হোসেন প্রমুখ। স্বাগত জানান পাট অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে বিজেএমসির বিভিন্ন পাটকল, খুলনা জুট গুডস মার্চেন্ট অ্যাসোসিয়েশন, খুলনা মহানগর পাটপণ্য ব্যবসায়ী কল্যাণ সমিতি, চাল কল মালিক সমিতি, চাল ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনা সভার পূর্বে দিবসটি পালন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি হাদিস পার্ক থেকে শুরু করে খুলনা সার্কিট হাউজে গিয়ে শেষ হয়।

রাজবাড়ী:সকালে রাজবাড়ী জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে জাতীয় পাট দিবস উপলক্ষে পাট র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আশেক হাসান, সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান খান, রাজবাড়ী জেলা পাট পরিদর্শক মোঃ হারুন-অর-রশিদ, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আজিম-উল- ইসলাম, পাট গুদাম মালিক প্রফেসর আঃ মান্নান গাজী, করিম জুট মিলস্’র ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল বাশার প্রমুখ।

মাদারীপুর:জেলা সদরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন নানা অনুষ্ঠানের আয়োজন করে। স্থানীয় স্বাধীনতা অঙ্গন থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে স্থানীয় এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুখ্য পাট পরিদর্শক মোঃ নজরুল ইসলাম খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জিএমএ গফুর, উপজেলা নির্বাহী অফিসার সাইফুদ্দিন গিয়াস, জেলা শিল্প বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি বাবুল চন্দ্র দাস, লাইব্রেরীর সম্পাদক শাহজাহান খান, পাট ব্যবসায়ী আব্দুল হক বেপারী প্রমুখ।

বাগেরহাট :জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জহিরুল ইসলাম, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আফতাব উদ্দিন, খুলনার পাঠ উন্নয়ন কর্মকর্তা মোঃ লুত্ফর রহমান, পাট উন্নয়ন সহকারী কর্মকর্তা মোঃ সরোয়ার হালিম, খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার আছিব উদ্দিন রাখি, হায়দার আলী বাবু প্রমুখ। বক্তারা, পাটজাত পণ্যের ব্যবহার নিশ্চিত করার আহবান জানান।

লালমনিরহাট : জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তন থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা মুখ্য পাট পরিদর্শক মহাফেজ উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক হামিদুর রহমান, লালমনিরহাট বার্তার সম্পাদক গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম, পাট চাষি দেলওয়ার হোসেন। সভা শেষে ছয়জন পাট চাষিকে পুরস্কার প্রদান করা হয়।

লক্ষ্মীপুর :শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট ভবনে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন কৃষি সমপ্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোঃ বেলাল হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, নোয়াখালী পাট অধিদফতরের পরিদর্শক আবদুর রহিম মজুমদার। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

নওগাঁয় : বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় জাতীয় পাট দিবস পালিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজানুর রহমান। সকালে নওগাঁ জিলা স্কুল থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। বিদ্যালয় মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার ইকবাল হোসেন, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মারিয়া প্রমুখ বক্তব্য রাখেন। এই সভায় সরকারি কর্মকর্তা ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।

লক্ষ্মীপুর : শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট ভবনে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোঃ বেলাল হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, নোয়াখালী পাট অধিদফতরের পরিদর্শক আবদুর রহিম মজুমদার। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

ভোলা (দক্ষিণ) : র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় পাট দিবস। দিবসটি উপলক্ষে পাট অধিদফতর ও  ভোলা  জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জিলা প্রশাসক কার্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা হয়। সভায় বক্তব্য রাখেন— জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিক। এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, মনপুরা উপজেলা পরিষদের  চেয়ারম্যান সেলিনা চৌধুরী প্রমুখ। এছাড়াও সভায়  জেলা প্রশাসন ও পাট অধিদফতরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।