মাগুরায় এক ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ৩০ আগস্ট ২০১৫, ১০:২৫
মাগুরায় কাশিনাথপুরে অঞ্জাত এক ব্যক্তির (২৮) লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে সাইনবোর্ড এলাকায় সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। 
 
জানা যায়, লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয় ।পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে লাশটি বিকৃত হয়ে যাওয়ায় কেউ সনাক্ত করতে পারেনি ।
 
মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় বলেন, 'সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। গভীর রাতে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটতে পারে।'