১০৭ তম সামাজিক ব্যবসার ডিজাইন ল্যাব শনিবার গ্রামীণ ব্যাংক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে পর্যবেক্ষকসহ দেশ-বিদেশের প্রায় দেড়'শ জন অংশগ্রহণ করেন। রবিবার ইউনূস সেন্টারের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
ডিজাইন ল্যাবে সভাপতিত্ব করেন শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস। মুহম্মদ ইউনূস উপস্থিত সবাইকে ও অনলাইনে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানিয়ে এর উদ্ধোধন করেন। এসময় তিনি উদ্যোক্তাদের উত্থাপিত সামাজিক ব্যবসার বিভিন্ন পরিকল্পনা নিয়ে ল্যাবের কর্ম প্রকৃয়া ব্যখ্যা করেন।
IMG0
তিনি জানান, ২০১৩ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত এক হাজার ৫৫৩টি সামাজিক ব্যবসার পরিকল্পনা ডিজাইন ল্যাবে উত্থাপন করা হয়েছে। এর মধ্যে ১৫২৮টি পরিকল্পনাকে বিনিয়োগের জন্য অনুমোদন দেয়া হয়েছে যার বেশিরভাগই এখন চালু রয়েছে।
শনিবারও ছয়টি পরিকল্পনা ডিজাইন ল্যাবে উত্থাপন করা হয়। এর মধ্যে চারটি পরিকল্পনা এমন পরিবার থেকে এসেছে যারা গ্রামীণ ব্যাংকের সদস্যদ। নবীন উদ্যোক্তারা এই সব সামাজিক ব্যবসার খুঁটিনাটি তুলে ধরেন।
