মার্কিন দূতকে তলব করে ট্রাম্পের বিরুদ্ধে পাকিস্তানের প্রতিবাদ

আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ১৮:০৮

ইসলামাবাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে পাকিস্তান নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার পররাষ্ট্র সচিব তাকে তলব করেন বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। এনডিটিভি।

বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তানের বিরুদ্ধে ট্রাম্পে অনাকাঙ্ক্ষিত মন্তব্যের কড়া প্রতিবাদ জানাতে ইসলামাবাদের মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স পল জোনসকে কার্যালয়ে ডাকেন পররাষ্ট্র সচিব।’

রবিবার পাকিস্তানের প্রতি ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের অভিযোগ বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার সহায়তার বিনিময়ে পাকিস্তান আমেরিকার জন্য কিছুই করেনি। প্রতিবছর আমরা পাকিস্তানকে বিলিয়ন ডলার সামরিক অর্থ সাহায্য দিয়ে আসছি। বিনিময়ে তারা তাদের দেশে আল-কায়েদার নেতা লাদেনকে আশ্রয় দিয়েছিল।

মার্কিন সংবাদ মাধ্যম ফক্সনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব অভিযোগ করেন ট্রাম্প। ট্রাম্প বলেন, আফগানিস্তানে এত পরিমাণ ডলার খরচ করার পরও আমেরিকা দেশটির তালেবানের কিছুই তেমন করতে পারেনি। উল্টো তালেবান আরো শক্তিশালী হয়েছে।

আরও পড়ুনঃ কার্জন হলের সামনে বাসের নিচ থেকে নবজাতক উদ্ধার

এর আগে ট্রাম্প্রের এসব অভিযোগের পর এর কড়া জবাব দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।  তিনি বলেন, ট্রাম্পের ভেবেচিন্তে কথা বলা উচিৎ। নাইন এলিভেনে যে হামলা হয়েছিল তাতে পাকিস্তানের কোন নাগরিক জড়িত ছিল না। এরপরেও আমেরিকার সঙ্গে সন্ত্রাসীবিরোধী যুদ্ধে অংশ নিয়েছিল পাকিস্তান।

তিনি আরো বলেন, আফগানিস্তানে আমেরিকার কার্যকারিতার ব্যর্থতার জন্য পাকিস্তানকে তারা দায়ী করছে। তাদের ব্যর্থতার জন্য আমাদের বলির পাঁঠা বানানোর চেষ্টা করছে।

ইত্তেফাক/টিএস