রাজধানীতে অজ্ঞানপার্টির ৮ সদস্য আটক

আপডেট : ৩১ আগস্ট ২০১৫, ১৮:০৬
 
রাজধানীর মোহম্মদপুর থেকে অজ্ঞান পার্টির আট সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার সকালে তাদের আটক করা হয়েছে। 
 
আটককৃতরা হলেন- জাকির (২৮), শাহীন (৪০), সাইফুল (৩০), রাসেল (২০), কালু (৩৫), রুবেল (২১), আহাদ মাল (২০) ও মিঠুন (২৫)। 
 
ডিবির সহকারী কমিশনার মহররম আলী জানান, আটককৃতরা মোহম্মদপুর বাসস্ট্যান্ডে বিভিন্ন বাসে উঠে যাত্রীদের অজ্ঞান করে টাকা-পয়সা হাতিয়ে নেয়। তাদের কাছ থেকে ১৫ এটিভেন ট্যাবলেট ও কিছু টাকা উদ্ধার করা হয়েছে।