ফরিদপুরের ভাঙ্গায় উপজেলার পৌর সদরের মধ্যপাড়া হাসামদিয়া গ্রামের দুই শিক্ষার্থী গত পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছে। এই বিষয়ে নিখোঁজদের পরিবারের সদস্যরা ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। এছাড়া র্যাবের অফিসে অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, মোহাম্মদ আলীর মেয়ে নাসরিন আক্তার (২০) ও একই বাড়ির লোকমান মাতুব্বরের মেয়ে লাবনী আক্তার(২০) সম্পর্কে ননদ ও ভাবি। গত বৃহস্পতিবার সকালে দুইজনে মিলে বান্ধবীর বাড়িতে বেড়াতে বের হয়ে আর ফিরে আসেনি।
লোকমান মাতুব্বর জানায়, নিকট আত্মীয়-স্বজনদের মধ্যে অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোন সন্ধান পাইনি। তারা কোন পাচারকারীর কবলে পড়েছে বলে ধারণা করছি।
এ ব্যাপারে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক জালাল হোসেন জানায়, ২ শিক্ষার্থীকে খুঁজে বের করতে পুলিশ কাজ করে যাচ্ছে।
