কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক এলাকায় চিংড়ি ঘের দখল নিয়ে দু’গ্রুপের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে মোজাম্মেল হক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার সকাল ৬টার দিকে কেরুনতলী এলাকার পশ্চিমে স্লুইচ গেট এলাকায় এই গুলি বিনিময়ের ঘটনা ঘটে। নিহত যুবক কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকার চাঁনমিয়া মাঝির ছেলে।
মহেশখালী থানার ওসি সাইকুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চিংড়ি ঘের দখল নিয়ে দুই দল সন্ত্রাসীর মধ্যে গুলির ঘটনায় একজন নিহত হয়। সন্ত্রাসী হিসেবে তার বিরুদ্ধে মামলা রয়েছে।
