জামালপুরের ইসলামপুরে সোমবার দুপুরে দেড় বছরের শিশু সিফাত পানিতে ডুবে মারা গেছে। সে মোশারফগঞ্জের সাইফুল ইসলামের ছেলে।
জানা গেছে, শিশুটি খেলতে গিয়ে বাড়ির পাশে ডোবায় পরে গেলে এ দুর্ঘটনা ঘটে। অনেক খোঁজাখুঁজির পর তাকে ডোবা থেকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
