ব্র্যাক ব্যাংক ও সিলেটের আল হারামাইন হাসপাতালের মধ্যে একটি কর্পোরেট চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকের গ্রাহক ও কর্মচারীদের এক্সক্লুসিভ স্বাস্থ্যসেবা প্রদান করবে আল হারামাইন হাসপাতাল। আল হারামাইন হাসপাতালে অনুষ্ঠিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহাম্মদ এহসানুর রহমান, পরিচালক (মেডিকেল সার্ভিস) ডা. এম ফয়েজ আহমেদ, ব্র্যাক ব্যাংকের হেড অব লার্জ কর্পোরেট ইউনিট ১ এর সাজিদ রহমান, ক্লাস্টার ও সিলেট শাখা ব্যবস্থাপক অনুপ কান্তি দাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি
