ছাত্রশিবির ও জঙ্গি-সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নয়জন ছাত্রকে প্রশাসনের কাছে সোপর্দ করেছে ছাত্রলীগ। সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। তাত্ক্ষণিকভাবে ঐ ছাত্রদের বিষয়ে কিছু জানা যায়নি।
বুয়েটের নজরুল ইসলাম হল ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হাবিব জানিয়েছেন, রবিবার রাতে শিবিরের সঙ্গে জড়িত সন্দেহে এক ছাত্রকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে আরো আট ছাত্রকে আটক করে আজ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সোপর্দ করা হয়েছে।
তিনি দাবি করেন, ঐ ছাত্রদের কাছে জামায়াতের বইপত্র, সিডি ও আত্মঘাতী হামলার পরিকল্পনার কাগজপত্র পাওয়া গেছে।
