ছাদে কামরাঙ্গার চাষ করবেন যেভাবে

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৫, ১১:০৯
ফল হিসেবে কামরাঙ্গার গুরুত্ব অনেক। কিন্তু রাজধানীতে জমি স্বল্পতার কারণে অনেকেরই কামরাঙ্গা চাষ করা সম্ভব হয়ে ওঠে না। তবে শহরের পরিবেশে কামরাঙ্গার চাষ ছাদে করা যেতে পারে। এটি লাভজনকও। এর জন্য কিছু কৌশল মেনে চলতে হবে।
 
ছাদে চাষের ক্ষেত্রে টব বা ড্রাম ব্যবহার করতে হয়। এ ক্ষেত্রে বড় ধরনের টব বা অর্ধ ড্রাম ব্যবহার করা ভালো। প্রতি ড্রাম বা টবের মধ্যে বীজ বোনার আগে দোঁ-আশ মাটি ১০-১২কেজি, পচা আবর্জনার সার ৫কেজি, পচা গোবর ৫কেজি, ছাই ৫কেজি, টিএসপি ও এমপি  যথাক্রমে  ১৫০ ও ১৬০গ্রাম এবং ৫-৬দিন আগে ভেজানো প্রায় ১১৫-১২০গ্রাম পরিমাণ সরিষার খৈল মেশাতে হবে। সার ও মাটি মেশানোরা আগে লক্ষ্য রাখতে হবে- এগুলো মাঝারি ধরণের শুকনো আছে কি না। যদি ভেজা থাকে রোদে শুকিয়ে নিতে হবে।  অতঃপর ড্রাম বা টব সার মিশ্রিত মাটি দিয়ে ভরাট করতে হবে। এরপর চারা রোপণ করতে যেতে পারে। চারা রোপণের সঙ্গে সঙ্গেই হালকা পানি গোড়ায় দিতে হবে।