সাতক্ষীরায় দুইশত বোতল ফেনসিডিলসহ নুর মোহাম্মদ বাবু নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার রাতে বিসিক শিল্প নগরীতে একটি প্রাইভেটকার তল্লাশি করে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। আটক নুর মোহাম্মদ বাবু আমতলার শেরে বাংলা মোড়ের আজিজ মোল্লার ছেলে।
জেলা পুলিশের বিশেষ শাখা (এসবি) জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বিসিক শিল্প নগরীতে উচু কালভার্টের কাছে অবস্থান নেয়। এ সময় সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে নুর মোহাম্মদ বাবু ছাড়া বাকি চোরাকারবারীরা পালিয়ে পায়। আটক করা হয় বাবুকে। পরে পুলিশ প্রাইভেটকার তল্লাশি করে ২টি পাটের বস্তা থেকে ২০০বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।
