জামালপুরের মেলান্দহ উপজেলার সীমান্তবর্তী আমবাড়িয়া এলাকায় ট্রাক-লেগুনা সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে চারজন। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ বিশ্বরোডে এ দুর্ঘটনা ঘটে।
মেলান্দহ ফায়ার সার্ভিস টিম লিডার শাহাজাদা জানিয়েছেন, লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর ট্রাকটি পাশের খাদে উল্টে যায়। এতে অজ্ঞাত (২৮) ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও আহত শাহাজাদা (২৫), মতিন (২৭), মোগল (৩০), মোহন (২৮) এবং মফিজকে (৩০) ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
