রাবির দুই শিক্ষককে ‘ডিনস্ অ্যাওয়ার্ড-২০১৫’ প্রদান

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৫, ১৮:২০
 
গবেষণা কর্মে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজ্ঞান অনুষদের দুইজন শিক্ষককে ‘ডিনস্ অ্যাওয়ার্ড ২০১৫’ প্রদান করা হয়েছে।
 
মঙ্গলবার বেলা ১২টায় অনুষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন গণিত বিভাগের প্রফেসর গৌর চন্দ্র পাল এবং রসায়ন বিভাগের প্রফেসর হাসান আহমদকে এই পুরস্কারে ভূষিত করেন।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ ও পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস প্রফেসর অরুণ কুমার বসাক। বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘ডীনস্ অ্যাওয়ার্ড-২০১৫’ সাংগঠনিক কমিটির অন্যতম সদস্য প্রফেসর মো. আসাবুল হক। অনুষ্ঠানে অ্যাওয়ার্ড বিজয়ী শিক্ষকদ্বয় ছাড়াও রসায়ন বিভাগের প্রফেসর মো. নজরুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন ফার্মেসী বিভাগের শিক্ষক ড. তারান্নুম নাজ ও গণিত বিভাগের শিক্ষক এ.এইচ.এম রাশেদুন্নবী।
 

প্রসঙ্গত, প্রফেসর গৌর চন্দ্র পাল ফিজিক্যাল ও ম্যাথেমেটিক্যাল সায়েন্সেস এবং প্রফেসর হাসান আহমদ কেমিক্যাল ও বায়োকেমিক্যাল সায়েন্সেস ক্যাটাগরি থেকে এই পুরস্কার অর্জন করেছেন।