বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অফিস সহায়ক (এমএলএসএস) জহির উদ্দিন দুই বছর ধরে কিডনির ক্যান্সার রোগে আক্রান্ত। বর্তমানে তিনি বিএসএমএমইউয়ের অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নাজিরউদ্দিন মোল্লাহর অধীনে কেমোথেরাপি চিকিত্সাধীন। ক্যান্সারের চিকিত্সা খুবই ব্যয়বহুল। সম্পূর্ণ চিকিত্সা করতে তার ৭ থেকে ৮ লাখ টাকা লাগবে। স্বল্প বেতনভোগী কর্মচারী হয়ে ব্যয়বহুল চিকিত্সা করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না বিধায় সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানাঃ হিসাব নং- ১৮৯৫১৯, পূবালী ব্যাংক লিঃ, শাহবাগ এভিনিউ শাখা, শাহবাগ, ঢাকা-১০০০। মোবাইল: ০১৭৫৭৯২২১০৪, বিকাশ: ০১৯৮৭৮৩৮০০৮ (জহির উদ্দিনের ছেলে মোঃ নাজমুল)। জহির উদ্দিনের স্ত্রীও লিভার রোগে আক্রান্ত। ইতোপূর্বে তার পিত্তথলী কেটে ফেলা হয়েছে। জহির উদ্দিনের পিতার নাম মৃত মব্বেস আলী। রংপুর জেলার পীরগাছা উপজেলার চৌধুরানী ইউনিয়নের মকরমপুর গ্রামে তার বাড়ি। -প্রেস বিজ্ঞপ্তি
