নরসিংদীতে হত্যা মামলার আসামিকে কুপিয়ে খুন

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ২২:৩৩

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর সোনাতলায় সালিশ বৈঠক থেকে ডেকে এনে হত্যা মামলার আসামি মহসিনকে (৩০) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে নরসিংদী সদর উপজেলার সোনাতলা হারিছ টেক্সটাইলের সামনে এ ঘটনা ঘটে। নিহত মহসিন ঘোড়াদিয়ার সোনাতলা এলাকার হান্নান মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, মহসিন ও তার পিতা হান্নান একই এলাকার আলতাফ গাজী হত্যা মামলার আসামি। মহসিন সম্প্রতি আদালত থেকে জামিন নিয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করত।