‘বাংলাদেশের রাজনীতি ছিনতাই হয়ে গেছে। জাতীয় সংসদে যারা বসে আছেন অধিকাংশই ব্যবসায়ী। তাদের মুনাফা বাড়ানোর জন্য বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানো হচ্ছে।’ বুধবার বিকালে রাজধানীর শাহবাগস্থ জাতীয় জাদুঘরের সামনে ‘বিদ্যুৎ-গ্যাসের বর্ধিত মুল্য প্রত্যাহার কর, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের উপর হামলাকারীদের শাস্তি দাও’ এ দাবিতে আয়োজিত এক মানববন্ধনে এ সব কথা বলেন বক্তারা।
সম্মিলিত সামাজিক আন্দোলন এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ও জঙ্গীবাদ বিরোধী মঞ্চের সমন্বয়ক ড. অজয় রায়, সংগঠনের সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সংগঠনের কার্যনিবাহী সদস্য ও বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. নুর মোহাম্মদ তালুকদার, ভাস্কর রাসা প্রমুখ।
