চকবাজার ট্রাজেডি :ডিএনএ পরীক্ষায় ১১ লাশ শনাক্ত

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ২২:৩৯

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ওয়াহেদ ম্যানসনে অগ্নিকাণ্ডে মৃত অশনাক্ত ১৯ জনের মধ্যে ডিএনএ পরীক্ষার মাধ্যমে ১১ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে কলেজ ছাত্রী বৃষ্টি ও বিশ্ববিদ্যালয় ছাত্র রোহানের লাশ রয়েছে। গতকাল বেলা সা?ড়ে ১১টার দিকে পু?লি?শের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এক সংবাদ সম্মেলন ক?রে ১১ লাশ শনাক্তের খবর জানায়।

লাশগুলো ঢাকা মে?ডি?ক্যাল ক?লেজ মর্গ থে?কে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ফাতেমা-তুজ-জোহরা (বৃষ্টি) ছিল গার্হস্থ অর্থনীতি কলেজের আর তানজিল হাসান খান রোহান ছিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র। গত ২০ ফেব্রুয়ারি ভয়াবহ আগুনে পুড়ে ৬৭ জনের মৃত্যু হয়। হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যায় আরও চারজন। এর মধ্যে ৫২ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল দুপুরে সিআইডি’র মিডিয়া সেন্টারে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক শেখ মোহাম্মদ রেজাউল হায়দার বলেন, আরও আটজনের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার কাজ চলছে। এখনই তারা শনাক্ত হওয়া ১১ জনের নাম প্রকাশ করতে চাই না। এখনও আটটি বডির পরীক্ষা করা বাকি রয়েছে। এগুলোর ফলাফল পেতে আরও ১০/১২ দিন অপেক্ষা করতে হবে। সন্ধানপ্রার্থী স্বজনদের দেওয়া নামের ভিত্তিতেই তারা শনাক্তদের পরিচয় নির্ধারণের কাজ করছেন।

গতকাল দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে গিয়ে দেখা যায়, শনাক্ত হওয়া ১১ জনের মধ্যে আটজনের স্বজনরা আসেন ঢামেক মর্গে। অপেক্ষা করেন কখন স্বজনের লাশটি বুঝে পাবেন। তাদের মধ্যে ছিলেন শামসুন্নাহার ও তার ছেলে সাইদুল ইসলাম সানি। শামসুন্নাহারের মেয়ে ও সানির বোন ফাতেমাতুজ জোহরা বৃষ্টির (২১) মরদেহটি বুঝে নেবেন তারা। সালেহ আহমেদ লিপু (৩৬) ও তার স্ত্রী নাসরিন জাহানের (২৮) মরদেহ বুঝে নিতে এসেছেন লিপুর ভাই ইসমাইল হোসেন। তিনি জানালেন, চুড়িহাট্টাতেই থাকতেন লিপু-নাসরিন দম্পতি। ৫ বছরের একটি ছেলেও ছিল তাদের। ঘটনার দিন ইসলামবাগ থেকে চুড়িহাট্টায় ফিরছিলেন তারা। ইসমাইল বলেন, ডিএনএ টেস্টের পর লিপু আর নাসরিনের লাশ শনাক্ত করা হয়েছে। কিন্তু তাদের ছেলের লাশ এখনও শনাক্ত হয়নি। নর্থ সাউথ ইউনিভার্সিটির বিবিএ শিক্ষার্থী তানজিল হাসান রোহানের (১৯) বাবা হাসান খান আর মা রুবি বেগম এসেছেন ছেলের লাশ দিতে। এর বাইরে নুরুজ্জামান, ইব্রাহীম, আহসানুল্লাহ’র মরদেহ নিতেও এসেছেন স্বজনরা। চকবাজার থানার এসআই মুন্সী আব্দুল লোকমান বলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।