ঈশ্বরগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ৩৫

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৫, ১৭:২৬
 
 
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ৩৫ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে দত্তপাড়ার এক নাম্বার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা জানান, বাসটি কিশোরগঞ্জ থেমে ময়মনসিংহের উদ্দেশে যাচ্ছিল। দত্তপাড়ায় পৌঁছালে বাসটির চাকা নষ্ট হয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে আহত হন কমপক্ষে ৩৫জন যাত্রী।
 
ঈশ্বরগঞ্জ থানার এসআই খোরশেদ আলম এই খবর নিশ্চিত করেছেন।