নিজের ব্যাপারে এড়িয়ে যাচ্ছেন আলিয়া!

আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ১৯:১৩

প্রিয়াঙ্কা-নিকের বিয়ে নিয়ে আলিয়া ভাটের ঘুম নেই—তার কথা শুনে এমনটা মনে হতে পারে! সম্প্রতি গোল্ডেন রোজ অ্যাওয়ার্ডস-২০১৮ প্রদান অনুষ্ঠানে আলিয়া বলেন, ‘বৌ-সাজে প্রিয়াঙ্কাকে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না আমি। তার বিয়ে নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত।’

২ ডিসেম্বর মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে সাতপাঁকে বাধা পড়বেন প্রিয়াঙ্কা চোপড়া। বিয়ে হবে রাজস্থানের যোধপুরে। তবে বিয়ের মূল অনুষ্ঠানের দুদিন আগেই শুরু হবে রাজকীয় অনুষ্ঠান। এই বিয়ে দেখার জন্য শুধু আলিয়াই নয়, বহু তারকা মুখিয়ে আছেন। অন্যদিকে বিয়ের আগে ভক্তরা এ জুটিকে ‘নিয়াঙ্কা’ বলে ডাকা শুরু করেছেন!

ওই অনুষ্ঠানে গণমাধ্যমকে আলিয়া বলেন, ‘আমাদের খুব ভালো সময় কেটেছে, প্রিয়াঙ্কাকে আমি খুব ভালোবাসি। আমার বিশ্বাস, তার বিয়ে খুব সুন্দরভাবেই হবে। আমি নিশ্চিত, বৌ সাজে তাকে খুব সুন্দর লাগবে এবং একটি সুন্দর জীবন সে পাবে।’ তবে সাংবাদিকরা তার বিয়ে নিয়ে জানতে চাইলে এড়িয়ে যান। আলিয়া জানালেন এখন নিজের বিয়ে নিয়ে কথা বলতে নারাজ তিনি!