গাংনীতে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৫, ১৩:০৪
 
মেহেরপুরের গাংনীতে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার রাইপুর গ্রামের বাসিন্দা রাকিবুল ইসলামের বাড়ির জানালা থেকে এগুলো উদ্ধার করা হয়।
 
গৃহকর্তা রাকিকুল ইসলাম জানান, গত কয়েক ধরে মোবাইল ফোনের মাধ্যমে চাঁদাবাজরা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয়ায় বোমাগুলো সেখানে রাখা হতে পারে। খবর পেয়ে পুলিশ এসে বোমাগুলো উদ্ধার করেছে।
 
এলাঙ্গী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।