মিঠাপুকুরে হত্যা মামলার আসামি গ্রেফতার

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৫, ১৭:০৪
রংপুরের মিঠাপুকুর উপজেলায় হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার লাভলু মিয়া (২৬) রেহানা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার হত্যাকাণ্ডের মামলার আসামি। শনিবার ভোররাতে গ্রেফতার করা হয়।
 
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, গত ২৬ জুলাই রাতে উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের মিয়ারহাট শংকরপুর গ্রামে বাড়িতে প্রবেশ করে কৃষক খায়রুল আলম খোকার স্ত্রী রেহানাকে (৬৫) ছুরিকাঘাত করে একই গ্রামের লাভলু মিয়া। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় হত্যা মামলা হয়। এরপর থেকে দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। হত্যার কারণ জানতে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।