আওয়ামী লীগ দেশে ইন্টারনেট বিপ্লব সৃষ্টি করেছে: ত্রাণমন্ত্রী

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৫, ২০:০৮
আওয়ামী লীগ দেশে ইন্টারনেট বিপ্লব সৃস্টি করেছে। পাশাপাশি দেশে প্রযুক্তির প্রসার ঘটিয়েছে। তরুণ প্রজন্ম সেটি কাজে লাগিয়ে দেশ বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে।
 
শনিবার দুপুরে কুমিল্লার মতলব দক্ষিণ উপজেলা পরিষদ প্রাঙ্গণে ইন্টারনেট সপ্তাহ ও ডিজিটাল মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি এ কথা বলেন।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো:আব্দুস সবুর মন্ডল।