বেনাপোল কাস্টম হাউসে রাজস্ব আদায়ে ধস

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৫, ১৭:৪৪
 
বেনাপোল কাস্টম হাউসে চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম দুই মাসে রাজস্ব আদায়ে বড় ধরনের ধস নেমেছে।
 
রাজস্ব বোর্ডের দেয়া লক্ষ্যমাত্রার চেয়ে ৫৯ কোটি ৪৪ লাখ টাকা কম আদায় হয়েছে। দুই মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪৯৫ কোটি ৬৩ লাখ টাকা। সেখানে আদায় হয়েছে ৪৩৬ কোটি ৭৯ লাখ টাকা।
 
 
এ দিকে, কাস্টমস কর্তৃপক্ষ জোর করে পণ্যের মূল্য বৃদ্ধি করে আবার তার ওপর জরিমানা আদায়, বন্দর থেকে খালাস পণ্য মাঝপথে বিজিবি তল্লাশির নামে দিনের পর দিন আটকে রেখে হয়রানি ও অবাধ চোরাচালানের কারণে বেনাপোল বন্দর দিয়ে পণ্য আমদানি কমে গিয়ে রাজস্ব আদায়ে ধস নেমেছে বলে অভিযোগ ব্যবসায়ীদের।
 
বেনাপোল কাস্টম হাউসের কমিশনার এএফএম আবদুল্লাহ খান জানান—ঈদের পর পণ্য আমদানি কমে যাওয়ায় রাজস্ব আদায় কম হয়েছে। আগামীতে এ ঘাটতি থাকবে না। সরকারের রাজস্ব আদায়ের স্বার্থে কিছু কিছু পণ্যের রাসায়নিক পরীক্ষার প্রয়োজন বিধায় সেসব আইটেম পরীক্ষা করা হচ্ছে। ব্যবসায়ীদের কোনো কর্মকর্তা হয়রানি করলে আমাদের জানালে আমরা ব্যবস্থা গ্রহণ করব।