স্ত্রী নির্যাতনের মামলায় গ্রেফতার হিরো আলম

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ০৯:৩৯

স্ত্রীকে নির্যাতনের মামলায় গ্রেফতার হয়েছেন হিরো আলম। শ্বশুরের দায়ের করা মামলায় বুধবার রাত সোয়া ১০টার দিকে বগুড়া সদর থানা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হবে বলে জানানো হয়।

 

 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী এ খবর নিশ্চিত করে জানান, শ্বশুরের দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে হিরো আলমকে।

 

পুলিশ ভাষ্যমতে, হিরো আলমের বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনে আহত তাঁর স্ত্রী সাদিয়া বেগম ওরফে সুমিকে (২৪) মঙ্গলবার সন্ধ্যায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

পুলিশ সূত্রে আরো জানা যায়, এর আগে শ্বশুর সাইফুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মারধর, হত্যাচেষ্টা ও পাঁচ লাখ টাকা কেড়ে নেয়ার অভিযোগ তুলে থানায় আলাদা লিখিত অভিযোগ করেন হিরো আলম।

 

ইত্তেফাক/এএম