রাজধানীতে শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৫, ০৯:৪২
রাজধানীর মিরপুরে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রবিবার রূপনগরে এ ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে প্রতিবেশি সিদ্দিক (৩৮) নামের একজনকে আটক করেছে পুলিশ। 
 
অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটিকে নিয়ে আসেন বাবা। হাসপাতালে দেয়া শিশুটির বাবার ভাষ্য, রবিবার দুপুর দেড়টার দিকে বস্তিতে শিশুটি একা ছিল। এ সময় মো. সিদ্দিক নামের এক প্রতিবেশি শিশুটিকে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকার শুনে অন্য প্রতিবেশিরা এগিয়ে যান। সিদ্দিককে আটক করে তারা পুলিশে দেন। 
 
এ ঘটনায় শিশুটির বাবা রূপনগর থানায় একটি মামালা দায়ের করেছেন।