সংযোগ সড়ক না থাকায় নির্মাণের ২৮ বছর পরেও পীরগঞ্জে আমসারা খালের উপর সেতুটি বিচ্ছিন্ন হয়ে পড়ে রয়েছে। সেতুর দুই পারের সড়ক ১৯৮৭ সালে বন্যায় বিলীন হলেও আর মেরামত করা হয়নি। জাবরহাট-বোচাগঞ্জ সংযোগ সড়কের এই সেতু অকেজো থাকায় ভোগান্তিতে পোহাচ্ছেন ১০-১২টি গ্রামের কয়েক হাজার মানুষ।
স্থানীয় আইযুর আলী বলেন, 'এলাকাবাসী এটা মেরামতের জন্য বিভিন্ন দফতরে যোগাযোগ করেও ব্যর্থ হয়েছে। সব সময় প্রশাসন আশ্বাস দিলেও কাজ হয়নি।'
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী তাজমিল খান বলেন, 'বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা নেয়া হবে।' উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া বলেন, 'দেরিতে হলেও সেতুটির সংযোগ সড়ক নির্মাণ মেরামত করা হবে। বিষয়টি স্থানীয় এমপিকে জানিয়ে দ্রুত কাজ শুরু করার আবেদন করব।'
