ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ কোটি টাকা মূল্যের বিদেশি ঘড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। রবিবার সন্ধ্যার দিকে এসব জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, ঘড়িগুলো ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে দুবাই থেকে বাংলাদেশে আনা হয়। কুরিয়ারের ২৩টি কার্টন জব্দ করে তল্লাশি চালিয়ে এর ভেতর থেকে ৮ হাজার ৫২৬ পিস বিদেশি ঘড়ি জব্দ করা হয়।
জব্দ করা ঘড়ির মধ্যে রয়েছে রোলেক্স, রাডো, মার্সিডিজসহ বিভিন্ন নামিদামি ব্র্যান্ড। যার আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা।
এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
