দুর্নীতির মামলা: মোস্তফা কামালের বিরুদ্ধে আপিলের অনুমতি

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৫, ১২:২৮
দুর্নীতির মামলায় ৩৫ বছর সাজাপ্রাপ্ত রেলওয়ে পুলিশের প্রাক্তন এসপি মোস্তফা কামালকে হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে দুদককে আপিলের অনুমতি দিয়েছে আপিল বিভাগ।
 
সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়।
 
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
 
গত বছরের ৪ জুন দুর্নীতির মামলায় নিম্ন আদালতের দেয়া সাজা বাতিল করে রেলওয়ে পুলিশের এসপি মোস্তফা কামালকে খালাস দেয় হাইকোর্ট। পুলিশের প্রাক্তন এই কর্মকর্তার আপিলের চূড়ান্ত নিষ্পত্তি করে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের বেঞ্চ এ আদেশ দেন। এ আদেশের বিরুদ্ধে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান আপিলের অনুমতি চেয়ে আবেদন করলে আদালত সেটি গ্রহণ করে, আজ আপিল করার অনুমতি দেন।
 
২০১৩ সালের ১৯ ডিসেম্বর এসএ পরিবহণের স্বত্ত্বাধিকারী সালাহ উদ্দিন আহমেদের করা দুর্নীতি মামলায় মোস্তফা কামালকে ৩৫ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারিক আদালত। এ ছাড়াও ৩০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছিল। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন মোস্তফা কামাল।