নৌকায় বিদ্যুতস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৫, ১৯:৩২
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগরের আরমহল গ্রামে বিদ্যুত স্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মনির হোসেন (২৭) নারায়নগঞ্জের ফতুল্লা উপজেলার গোপালনগর চরবক্তাবলী গ্রামের মৃত লাল মিয়ার পুত্র।
 
সিরাজদিখান থানার এসআই কাজী মহসিন জানান, চরবক্তাবলী এনবিএম ব্রিকফিল্ড থেকে ট্রলারে করে উপজেলার মালখানগর এলাকার আরমহলে ইট নামিয়ে ফিরছিল। এ সময় শ্রমিক মনির হোসেনের হাতে থাকা ভেজা বাঁশের লগি বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। এ সময় লগি বিদ্যুতায়িত হয়ে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।